ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ আগস্ট, রোববার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২টাকা ৫০ পয়সা বা ৮.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা বা ৮.৭৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে এন্ড কিউ (বাংলাদেশ), তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রোসেসিং, বিডি থাই ফুড, ফার ক্যামিক্যাল, কোহিনূর ক্যামিকেলস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments