ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২১ সেপ্টেম্বর অক্টোবর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ১০.৯৮ শতাংশ বেড়েছে। এদিকে স্যালভো কেমিক্যালের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৭৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, সাইহাম কটন, ওরিয়ন ফার্মা, রূপালী ব্যাংক, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আফতাব অটোমোবাইলস এবং আর্গন ডেনিমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments