ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৭০ পয়সা বা ৫.৯৭ শতাংশ বেড়েছে। এদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৫.৬৫ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং সি এন্ড এ টেক্সটাইলসের শেয়ার দর ২০ পয়সা বা ৪.০৮ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কুইন সাউথ, লাভেলো, কেডিএস এক্সেসরিস, মেঘনা ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, এসিআই ফর্মুলেশনস এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments