ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এদিকে পাওয়ার গ্রিডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৭.২০ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments