ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিকে শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইপিইউ দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন হারভেস্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিস, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং আমান ফীড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments