ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৭ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে বসুন্ধরা পেপার মিলসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.১৮ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড,ফু-ওয়াং সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, বেঙ্গল উইন্ডসোর এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments