ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রবিবার, ২৬ জুন সপ্তাহের প্রথম কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য মতে, কোম্পানিটি ৬৩৪ বারে ৫ লাখ ৩৪ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.১৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ফু-ওয়াং ফুড, মোজাফফর হোসেন স্পিনিং, অ্যারামিট সিমেন্ট, লুবরেফবিডি, সাফকো স্পিনিং, বঙ্গজ ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments