বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআজ দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

আজ দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির দর  ১০ পয়সা বা ২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১ বারে ২ লাখ ৩৬ হাজার ১৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য  ১১ লাখ ৬০ হাজার টাকা।

বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

পেপার প্রসেসিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭৭ টাকা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সোনালী পেপার, এইচ.আর টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, তমিজ উদ্দিন টেক্সটাইল, বিডি মনোস্পুল পেপার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments