বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের আতঙ্কে বিনিয়োগকারীরা: পতনে সপ্তাহ শুরু
spot_img
spot_img

ফের আতঙ্কে বিনিয়োগকারীরা: পতনে সপ্তাহ শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ২৬ জুন সপ্তাহের প্রথম কার্য দিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৪.৬৭ শতাংশ শেয়ারের দর কমেছে।

জানা যায়, আজ ২৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৬.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০১.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮.৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৬.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬৫৭ টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ৭৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৪ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩২৭.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮২.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৯৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৫ টির, কমেছিল ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ১০১ টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২৫০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল৬৮৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৯ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৫.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৩.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৫ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৯৭ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৬০ লাখ ১১ হাজার ৩৬০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments