ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৬.১৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৮ টাকা ৪০ পয়সা। এদিকে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দর ৩ টাকা ৯০ পয়সা বা ৩.৭৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৭ টাকা বা ২.৮৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- মাইডাস ফাইন্যান্স, এডিএন টেলিকম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আনলিমায়ার্ন ডাইং লিমিটেড এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments