ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিচালনা পর্ষদ কোম্পানির নাম “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” এর পরিবর্তে “ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি” করার প্রস্তাব করলে ডিএসই তা অনুমোদন করে।
সেই অনুযায়ী, ৬ আগস্ট ২০২৩ তারিখ থেকে কোম্পানির নাম “ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি” কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ব্যতীত) অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments