ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ৬.৪২ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪৪ টাকা ৩০ পয়সা। এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩.৩০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং রূপালী ব্যাংক লিমিটেডের ৩.০২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, লিব্রা ইনফিউশন, সী পার্ল বিচ রিসোর্ট, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এবং আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments