ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এন আর বি সি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯ বারে ৫৭ লাখ ৫২ হাজার ৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩ লাখ ২০০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৯০ বারে ৫৯ লাখ ৯৯ হাজার ৮৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৫৪ বারে ৪৭ লাখ ১৫ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জি বি বি পাওয়ারের ৭.৭৭ শতাংশ, ইনটেকের ৭.২০ শতাংশ, এ্যডভেন্ট ফার্মার ৬.৭০ শতাংশ, এস বি এ সি এর ৬.০৪ শতাংশ, বিকন ফার্মার ৬.০০ শতাংশ, এন এইচ এফ আই এলের ৫.৮৫ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৫.০০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments