শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিগণ-অভ্যুত্থানে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন: ওবায়দুল কাদের
spot_img
spot_img

গণ-অভ্যুত্থানে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন: ওবায়দুল কাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ’৯০–এর পটভূমি আর ২০২১–এর পটভূমি এক নয়। সুতরাং গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। তিনি আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপির নেতাদের উদ্দেশে এ কথা বলেন।

সরকারকে আর সময় দেওয়া যায় না—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? তিনি বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এ দেশের জনগণ আর ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং দেশের ভোটাররা।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে, কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেসক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যাঁরা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যাঁরা অপেক্ষা করেছেন, তাঁদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে বলে জানান। তিনি বলেন, প্রিন্টিংয়ের জন্য প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম ১০ অক্টোবর শুরু হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী ছয় মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণকাজ শেষ হবে।

গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটিএসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments