রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআজ পাস হচ্ছে অর্থ বিল ২০২০: থাকছে শেয়ারবাজারে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ...
spot_img
spot_img

আজ পাস হচ্ছে অর্থ বিল ২০২০: থাকছে শেয়ারবাজারে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ জুন জাতীয় সংসদে আজ অর্থ বিল ২০২০ পাস হবে। এছাড়া আগামীকাল ৩০ জুন মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।

আজকের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দিবেন।

এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরো যুগোপযোগী করে অর্থ বিল-২০২০ পাস করা হবে।

উল্লেখ্য, গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

এদিকে অর্থ বিল ২০২০ এ পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে ১০ শতাংশ কর পরিশোধ করে পুঁজিবাজারে তিন বছরের জন্য এ অর্থ বিনিয়োগ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ সরকারের অন্য কোন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন প্রশ্ন করতে পারবে না। এ বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন।
পুঁজিবাজার ছাড়াও ব্যক্তিশ্রেণীর করদাতারা তাদের আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে সঞ্চিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোন সিকিউরিটিজের উপর ১০ শতাংশ হারে কর প্রদান সাপেক্ষে তা আয়কর রিটার্নে দেখাতে পারবেন। এক্ষেত্রেও আয়কর কর্তৃপক্ষসহ সরকারের অন্য কোন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন প্রশ্ন করতে পারবে না। ব্যক্তিশ্রেণীর করদাতার এ বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ সুযোগ পাবেন।

 

ডেইলি শেয়ারবাজার/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments