রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউভয় সংকটে ফ্লোর প্রাইস: বড় বিনিয়োগকারীরা ঝুঁকছে ব্লক মার্কেটে
spot_img
spot_img

উভয় সংকটে ফ্লোর প্রাইস: বড় বিনিয়োগকারীরা ঝুঁকছে ব্লক মার্কেটে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইস থাকায় মূল মার্কেট থেকে অনেকটা সরে এসেছে বড় বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি বিনিয়োগকারীদের একটি অংশ ফ্লোর প্রাইস না থাকার পক্ষে অবস্থান নিলেও আরেকটি অংশ ফ্লোর প্রাইস রাখার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। এখন ফ্লোর প্রাইস থাকবে কি থাকবে না সে বিষয়ে উভয় সংকট তৈরি হয়েছে। আর যেহেতু ব্লক মার্কেটে ফ্লোর প্রাইস নেই তাই এক শ্রেণীর বড় বিনিয়োগকারীরা এই মার্কেটেই লেনদেন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। যে কারণে মূল মার্কেটে লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে কোনো মুভমেন্ট নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ফ্লোর প্রাইস নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে তাই এ বিষয়টি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগপোযোগী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তারা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ৭.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৩.৫৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩৫.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৯টির। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৬৬ লাখ ১৫ হাজার টাকা। এর মধ্যে ব্লক মার্কেটেই লেনদেন হয়েছে ৬৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া প্রতিদিনই শেয়ার দর বাড়া-কমার চেয়ে অপরবর্তীত থাকা শেয়ারের পরিমাণই বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু বিনিয়োগকারীদের স্বার্থে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতায় এই ফ্লোর প্রাইস কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আর মার্কেটকে টিকিয়ে রাখতে ছোট, বড় সব ধরণের বিনিয়োগকারীদেরই যেহেতু প্রয়োজন তাই বাজার সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে। ফ্লোর প্রাইস রাখা হলেও এর সংশোধন করা দরকার বলে মনে করেন তারা।

 

ডেইলি শেয়ারবাজার/মাজ.নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments