
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬ টি কোম্পানির মোট ৯৪ লাখ ৬৩ হাজার ৬৭১টি শেয়ার ২৪ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন গ্রামীণফোনের ৩ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার, টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং ফু-ওয়াং ফুডসের ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- খান ব্রাদার্সের ২ কোটি ৪০ লাখ ৮১ হাজার, আইটি কনসালটান্টসের ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার, রূপালী ব্যাংকের ৮৭ লাখ ২৪ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭৪ লাখ ৬৪ হাজার, ফরচুন সুজের ৬১ লাখ ৪০ হাজার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫১ লাখ ৭০ হাজার এবং রোনাটা লিমিটেডের ৫০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments