ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির মোট ৬৩ লাখ ৩৪ হাজার ৮৫টি শেয়ার ২৫ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৮ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ২ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ডরিন পাওয়ার, ফাইন ফুডস, রেনেটা, সোনালী পেপার, সি পার্ল বিচ রিসোর্ট, রহিমা ফুড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments