মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedদ্রুত সাফল্যের আশা না করতে জেলেনস্কির সতর্কতা
spot_img
spot_img

দ্রুত সাফল্যের আশা না করতে জেলেনস্কির সতর্কতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের রাতারাতি সাফল্যের প্রত্যাশা না করতে বিশ্বকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সেনাদের প্রতি সমর্থনের প্রত্যাশায় মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

জুন মাসে পাল্টা আক্রমণ শুরুর পর পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিস্তৃত রণক্ষেত্রে রাশিয়ার দখল থেকে অল্প পরিমাণ ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছে ইউক্রেনীয় সেনারা। প্রত্যাশিত সাফল্য অর্জিত না হওয়ায় পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনা ও হতাশার প্রকাশ ঘটছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে রাতারাতি সাফল্যে অভ্যস্ত হয়ে পড়েছি। যখন পূর্ণ মাত্রায় রাশিয়ার আগ্রাসন শুরু হয়, তখন ইউক্রেন টিকে থাকবে বলে বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করেনি।

তাদের জয় হোক যারা পিছু হটে না, যারা ক্লান্ত হয়ে পড়ে না, যারা ২৪ ফেব্রুয়ারির মতো ইউক্রেনের ওপর আস্থা রাখে এবং যারা দৃঢ়ভাবে লড়াই করে চলেছে। কৃষ্ণসাগরে মস্কোর সামরিক শক্তি হ্রাস করতে ইউক্রেন সেনারা সফল হয়েছে। কিয়েভের মিত্র দেশগুলোর ব্যাপক সমর্থন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারে বলে জানান জেলেনস্কি। খবর রয়টার্সের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments