ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪ টি কোম্পানির মোট ৫৯ লাখ ৮৬ হাজার ৪টি শেয়ার ৩০ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ০২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং আমান কটনের ২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- ফাইন ফুডসের ২ কোটি ৩৪ লাখ ১৭ হাজার, বাংলাদেশ ফাইন্যান্সের ১ কোটি ৬১ লাখ টাকা, এটলাস বাংলাদেশের ১ কোটি ৪৩ লাখ টাকা, বেক্সিমকোর ৭৪ লাখ ৫৫ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৬৮ লাখ ৩৫ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫৩ লাখ টাকা এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৯ লাখ ০৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments