
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ ফেব্রুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৬১ লাখ ৭ হাজার ৬০২টি শেয়ার ৪২ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং পাওয়ার গ্রীড ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোণ, রেনেটা লিমিটেড এবং স্কয়ার ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments