
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ২৩ জুন, ২০২৪ তারিখ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৫৯ টি কোম্পানির মোট ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬১৫টি টাকার শেয়ার ৪৪ কোটি ৯৪ লাখ ১৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির আজ ৯ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
এছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮০ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়ে দ্বিতীয় এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৮০ হাজার টাকার ইউনিট ব্লকে লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments