মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআহত ফিলিস্তিনিকে গাড়ির বনেটে বেঁধে রেখেছে ইসরায়েলি বাহিনী
spot_img
spot_img

আহত ফিলিস্তিনিকে গাড়ির বনেটে বেঁধে রেখেছে ইসরায়েলি বাহিনী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংসতার যেন শেষ নেই। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি নৃশংসতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, আহত এক ফিলিস্তিনিকে গাড়ির বনেটের ওপর বেঁধে নিয়ে যাচ্ছে সেনারা।

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানের সময় ইসরায়েলি সেনারা আহত ফিলিস্তিনি ব্যক্তিকে একটি সামরিক গাড়ির সাথে বেঁধে রেখেছিল।

তার পরিবার জানিয়েছে, তারা একটি অ্যাম্বুলেন্স চেয়েছিল। কিন্তু সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায়, তাদের জিপের বনেটের সাথে বেঁধে নিয়ে যায়। ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে স্থানান্তর করা হয়।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত সন্দেহভাজনদের ধরতে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ চলাকালে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। ‘ঘটনার ভিডিওতে বাহিনীর আচরণ আইডিএফ (সামরিক) মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments