ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২০ কোটি ৬৩ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ৪৩ লাখ ৮ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ১৮ কোটি ২ লাখ ৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শমরিতা হসপিটাল, ইস্টার্ন হাউজিং, খান ব্রাদাস, লাফার্জহোলসিম বাংলাদেশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments