
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৬ কোটি ৮২ লাখ ৫ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৪ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments