
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৮ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩১ কোটি ৫৫ লাখ ৮ হাজার টাকার। এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ২৭ কোটি ৩ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কর্নফুলি ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেমিনী সী ফুড, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ এবং বিএসসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments