
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানির মোট ৬৫ লাখ ৯ হাজার ২৯৩টি শেয়ার ২৮ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ওরিয়ন ফার্মার ৩ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং একমি পেস্টিসাইডের ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- একমি ল্যাবরটরিজ, ইউনিক হোটেল, প্রগতি ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, ন্যাশনাল ব্যাংক, ফাইন ফুডস এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments