
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৫৮ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৫৭ কোটি ৪৬ লাখ ৮ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৩৩ কোটি ৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, আইএফআইসি, অলিম্পিক এক্সেসরিস, মালেক স্পিনিং, কর্নফুলি ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments