
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৬৫ কোটি ৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৬৪ কোটি ৫৯ লাখ ৯ হাজার টাকার। এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৬৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং, আইটিসি, গ্লোবাল ইসলামী ব্যাংক, বিএসসি, মালেক স্পিনিং এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments