
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৪৯ কোটি ২৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪৭ কোটি ৬৬ লাখ ১ হাজার টাকার। এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৫ কোটি ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফরচুন সুজ, মালেক স্পিনিং, আইটিসি এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments