
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯.৯৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯.৯৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সাফকো স্পিনিং, ইনটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, ইয়াকিন পলিমার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments