
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৫০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকার। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩২ কোটি ৫৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিস, বিডি থাই, জেমিনী সী ফুড এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments