
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসি শেয়ার লেনদেন করেছে ৩১ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার। এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ২৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটান্টস, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ওআইমেক্ম ইলেকট্রোডস, শাইন পুকুর সিরামিক্স এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments