ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ই-জেনারেশনের আজ ৯ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৯ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ড্রাগন সোয়েটার, অগ্নি সিস্টেম এবং গ্রমীনফোন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments