শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরাতেই পূর্ণতা পাচ্ছে নাগা-শোভিতার চার বছরের প্রেম
spot_img
spot_img

রাতেই পূর্ণতা পাচ্ছে নাগা-শোভিতার চার বছরের প্রেম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার চার বছরের প্রেম পূর্ণতা পেতে চলেছেন। অর্থাৎ আজ রাতেই চার হাত এক হতে যাচ্ছে তাদের। গত দু’মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে হায়দরাবাদে পারিবারিক স্টুডিওতে বসেছে এই জুটির বিবাহবাসর। যে বিয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ ভারত। বিয়েতে রয়েছে নানা চমক।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই সাজ সাজ রব। জাঁকজমক নয় বরং ঐতিহ্যবাহী ভাবেই বিয়ে করতে চাইছেন নাগা-শোভিতা। যেখানে নিমন্ত্রিতের তালিকাতেও থাকবেন শুধু আত্মীয় পরিজন এবং ঘনিষ্ট বন্ধু, সহকর্মীরা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাদের বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও। এছাড়াও উপস্থিত থাকতে পারেন রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদ্গরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাসও।

জানা গেছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। প্রথম বিয়ের মতো, এবার আর কোনও এক্সপেরিমেন্টে যেতে চাইছেন না অভিনেতা। বরং ঐতিহ্য মেনেই বিয়ের সমস্ত রকম রীতিনীতি মানবেন অভিনেতা। আর সেই কারণেই জনপ্রিয় স্টুডিওতেই বিয়ে সারবেন। পরিবারের বয়ষ্করা যাতে বিয়েতে অংশ নিতে পারেন, সেই কারণেই এমন ভেন্যু বেছে নিয়েছেন নাগা।

অন্যদিকে শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে ঐহিত্যবাহী সোনার গয়না। এ ব্যাপারে দক্ষিণী স্টাইলকেই বেছে নিয়েছেন শোভিতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments