ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের আজ ১১ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৮ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা এবং নিউ লাইন ক্লোথিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments