ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেনের পরিমান কমেছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে রবি আজিয়াটার ১৮ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পূবালী ব্যাংকের ১২ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, ইনট্রাকো রিফুয়েলিং, যমুনা ব্যাংক এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments