ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে খান ব্রাদার্সের ১২ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফাইন ফুডসের ১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে- রবি আজিয়াটা, ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments