
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৪ কোটি ২২ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৬ কোটি ৭২ লাখ ০১ হাজার টাকার। এবং রংপুর ডেইরী ১৪ কোটি ৫৩ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইন পুকুর সিরামিক্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ফাইন ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments