ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৪ কোটি ২৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৪ কোটি ০২ লাখ ০৯ হাজার টাকার। এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ১৩ কোটি ৬৮ লাখ ০৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, আলিফ ইন্ডাস্ট্রিস, মেট্রো স্পিনিং, সী পার্ল বীচ রিসোর্ট, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং জেমিনী সী ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments