সোমবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআদর-পূজার সঙ্গে চমক হয়ে ধরা দিলেন ইমরান-আতিয়া
spot_img

আদর-পূজার সঙ্গে চমক হয়ে ধরা দিলেন ইমরান-আতিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও ইমরান মাহমুদুলকে কখনো বড় পর্দার গানে পারফর্ম করতে দেখা যায়নি তাকে। এবার সেটাই ঘটলো। আজাদ ও পূজা চেরির সিনেমার গানের সুবাদে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে ছিলেন অরেক সংগীতশিল্পী আতিয়া আনিসা।

আজ বিকেল ৪টায় ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘টগর’ সিনেমার দ্বিতীয় গান। ‘ও সুন্দরী’ শিরোনামে গানটির বিশেষ আকর্ষণ হলো-চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি। শেষের দিকে পর্দায় চমক হিসেবে ধরা দিয়েছেন ইমরান ও আতিয়া।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।

গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘সিনেমার গানে কখনো দর্শক আমাকে দেখেনি। এবার সেটাই হয়েছে। এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।

আতিয়া আনিসা বলেন, “ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল। ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।

নায়িকা পূজা চেরি বলেন, ‘গানটির শুটিং ছিল ভীষণ মজার অভিজ্ঞতা। ইমরান ভাই ও আতিয়ার চমক দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।

নায়ক আদর আজাদ বলেন, “টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ‘ও সুন্দরী’ গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে, দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সারাদেশব্যাপী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!