শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআবারও আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

আবারও আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা পতনের পর অবশেষে অর্থমন্ত্রীর হস্তক্ষেপে উত্থানে ফিরলে তা ধরে রাখতে পারেনি পুঁজিবাজার। একদিন উত্থানের পর আবারও পতনের ধারায় লেনদেন চলছে। আজ ২৫ মে মঙ্গলবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৩.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮৭.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৭.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৭৮৯টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ১৪৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ২৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৫০.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২১১.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৭.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৯৫.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৫টির, কমে ২৭৮টির এবং অপরিবর্তিত রয় ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ১৪.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ৯৭০টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৯৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬০ কোটি ৮৪ লাখ ২২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪৭ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৬ শতাংশ বা ১২০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৬২.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫১টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৮ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments