ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা। যা আগের বছর একই সময় ইপিএস ছিল ১.৩১ টাকা।
এছাড়া আলোচিত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৯২ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ৫.৮৩ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৪৮ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ২২.৪৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর, দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments