রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমার পর্দার প্রেমিক প্রভাস
spot_img
spot_img

আমার পর্দার প্রেমিক প্রভাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  যা একে একে সামনে আনছেন নির্মাতা-প্রযোজকরা। শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’ সিনেমাটি। বিগ বাজেটের এই সিনেমাটিতেও থাকছে নানা চমক।

সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটি ট্রেজার ও পোস্টারেও দেখা গেল। ব্যতিক্রমী আয়োজন। প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের পোস্টার এবং বিশাল স্ক্রিনে ৫ ভাষায় ট্রিজার প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।

এমন আয়োজন আগামী কয়েক দশক সবাই মনে রাখবে বলেও মন্তব্য করলেন সিনেমাটির নায়িকা কৃতি। তিনি বলেন, ‘ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিনেমাটির প্রতিটি দৃশ্যেই চমক থাকছে । ট্রিজারের মাধ্যমে তার কিছুটা আভাস আপনাদের দেওয়া হলো। সিনেমাটি মুক্তির পর পর্দা থেকে চোখ সরাতে পারবেন না, এ কথা বলতে পারি। তাই সিনেমাটি ঘিরে যত আয়োজন হবে, সব জায়গাতেই ব্যতিক্রম দৃষ্টান্ত তৈরির চেষ্টা করছি আমরা। আমার বিশ্বাস এই আয়োজন কয়েক দশক সবাই মনে রাখবে।’

গতকাল অযোদ্ধায় সিনেমাটির এই ট্রেলার-পোস্টার উন্মোচন অনুষ্ঠানটি আয়োজন করা হয়। যেখানে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২’শ ৫০ জন পুলিশ। এদিকে সিনেমাটির শুটিং চলাকালে গুঞ্জন রটেছিল প্রভাসের সঙ্গে প্রেম করছেন কৃতি । বিষয়টি নিয়ে কৃতি বলেন , ‘ এখানে আমরা ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে আসিনি। সিনেমা নিয়ে প্রশ্ন করুন। শুধু এটুকু বলছি, প্রভাস আমার পর্দার প্রেমিক। আপাতত এটা শুনেই শান্ত থাকুন।’

উল্লেখ্য, ভূষণ কুমার পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি আগামী ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments