ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড। বিএসইসি কোম্পানিটিকে বন্ড ইস্যুর সম্মতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বন্ডটির বৈশিষ্ট হচ্ছে- কনভার্টেবল, ফেসভ্যালু ১ লাখ টাকা, সুদহার ৭ শতাংশ। এবং বন্ডটি ১০ শতাংশ হারে নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে।বন্ডটির ইন্টারেস্ট বছরে ২ বার বণ্টন করা হবে। একটি ৩০ জুন সমাপ্ত সময়ে। আরেকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে।
বন্ডটির ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হবে। এবং এর মেয়াদ হবে ৬ বছর। এতে আবেদন করতে হলে ইউনিটহোল্ডারদের নূন্যতম ১০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments