
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন শেষ করা ইউনিয়ন ব্যাংকের আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা ৩.৬২ গুন বেশি আবেদন করেছেন। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগণ ৭৯২টি শেয়ার এবং অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীগণ ৫৩৭টি শেয়ার বরাদ্ধ পায়। আজ ১৬ জানুয়ারি ব্যাংকটির শেয়ার বরাদ্দ অনুষ্ঠান সম্পন্ন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ প্রদানের অংশ হিসেবে আজ ইউনিয়ন ব্যাংক লিঃ এর শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ইউনিয়ন ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোঃহাবিবুর রহমান, ডিএসই’র সিআরও (ইনচার্জ) ও উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, ডিএসই’র ট্রেনিং একাডেমির প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। কোম্পানিটির সব শ্রেনীর বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৩.৬২ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগণ ৭৯২টি শেয়ার এবং অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীগণ ৫৩৭টি শেয়ার বরাদ্ধ পায়।
ডেইলি শেয়ারবাজার ডট কম/নি.


































Recent Comments