ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ১৬ জুন সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে আজ ৫১.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৫১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৩.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৭.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৫২৯ টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ২৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৪.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৯.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০১.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৭৩৫ টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৪৩কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১২৫.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৯৮.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৫ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৫৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ১৯৫ টাকা।অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৪৬০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments