বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedইনডেক্স এগ্রোর বিডিং বাতিলে আদালতে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ইনডেক্স এগ্রোর বিডিং বাতিলে আদালতে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধ‌তি‌তে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বিডিং বাতিলে আদালতের দ্বারস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। কোম্পানিটির ক্যাশ ফ্লো নেগেটিভ থাকা, ব্যবস্থাপনা পরিচালকের করপোরেট গভর্ন্যান্স কোড ভঙ্গ করে একই সময়ে ‍অন্য কোম্পানির এক্সিকিউটিভ পদ ধরে রাখা ইত্যাদি বিষয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করার উদ্যোগ নিয়েছেন বিনিয়োগকারীরা। ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো: তৌফিকুল ইসলাম বাদীপক্ষ্যের হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ইনডেক্স এগ্রোর চেয়ারম্যান, এমডি এবং সিইও বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো: তৌফিকুল ইসলাম ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, আইনী দুর্বলতার সুযোগ নিয়ে ইনডেক্স এগ্রো নেগেটিভ ক্যাশ ফ্লো নিয়ে ‍পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য বিডিং করতে যাচ্ছে যা বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের জন্য ক্ষতিকর। এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার করপোরেট গভর্ন্যান্স কোড লঙ্ঘন করে অবৈধভাবে পদ ধরে রেখেছেন। যেখানে করপোরেট গভর্ন্যান্স কোড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স,১৯৬৯ এর ২সিসি ধারাবলে প্রণীত হয়েছে। আর ২সিসি ধারায় “অন্য কোন আইনে যাই থাকুক না কেন” এমন কথা উল্লেখ করে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে। তাই এ আইন অনুযায়ী ইনডেক্স এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক অবৈধভাবে পদ ধরে রেখেছেন। উল্লেখিত বিষয় ছাড়াও আরো বেশকিছু বিষয় রয়েছে যা পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর।

এডভোকেট মো: তৌফিকুল ইসলাম আরো জানান, ইতিমধ্যে বিনিয়োগকারীদের পক্ষ্যে আদালতে রিট করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লিগ্যাল নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে যত দ্রুত সম্ভব হাইকোর্টে রিট আবেদন করা হবে।

উল্লেখ্য, আজ ১ নভেম্বর বিকাল ৫টা থেকে ইনডেক্স এগ্রোর বিডিং শুরুর কথা রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এমএইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments