ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১১ টাকা ০৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ০৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত NAV ছিলো ১৭৩ টাকা ৩১ পয়সা (লোকসান)।
আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সকাল সাড়ে ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments