
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্যতম পরিচালক মোঃ বেল্লাল খান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অন্যতম পরিচালক মোঃ বেল্লাল খান ৩৪ লাখ ৪৮ হাজার ৩০৬ শেয়ার বিক্রি করবে। অন্যদিকে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম আনোয়ারুল হক উক্ত শেয়ার ক্রয় করার ঘোষনা দিয়েছে।
উল্লেখ্য, কোম্পানির এই পরিচালকেরা আগামী ২৫ মের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments